ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেতন নিয়ে মালিকদের টালবাহানা, রাস্তায় ট্যানারি শ্রমিকরা

সাভারে ট্যানারি শিল্পে কর্মরত শ্রমিকদের সরকার নির্ধারিত নিম্নতম মজুরি ১৮ হাজার ১ টাকা বাস্তবায়ন না হওয়ায় শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে শ্রমিক সমাবেশ করেছেন চামড়া শিল্প নগরীর ট্যানারি শ্রমিকরা।

সোমবার সকালে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরীর ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সামনে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বিভিন্ন ট্যানারির নারী ও পুরুষ শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ট্যানারি শিল্প সেক্টরে কর্মরত সকল শ্রেণির শ্রমিকদের জন্য সরকার গত ২১ নভেম্বর ২০২৪ তারিখে নিম্নতম মজুরির হার ঘোষণা করে গেজেট প্রকাশ করে, যা মালিক ও শ্রমিক পক্ষের ঐকমত্যের ভিত্তিতেই নির্ধারিত হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে মালিকপক্ষ আজও সেই মজুরি বাস্তবায়ন করেনি।

বক্তারা আরও জানান, পরবর্তীতে মালিকদের অনুরোধে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ঘোষিত নিম্নতম মজুরি সংশোধনের (রিভাইজ) সিদ্ধান্ত গ্রহণ করে। শ্রমিকদের তীব্র আপত্তি থাকা সত্ত্বেও দীর্ঘ চার বছর বেতন বৃদ্ধি না হওয়া এবং মজুরি বাস্তবায়নের আশায় শ্রমিক পক্ষ সংশোধিত নিম্নতম মজুরি মেনে নেয় এবং উভয় পক্ষ সেখানে স্বাক্ষর করে। এরপরও মালিকরা নানা টালবাহানা শুরু করে এবং কয়েক মাস পার হয়ে গেলেও সংশোধিত নিম্নতম মজুরিও কার্যকর করা হয়নি।

এর ফলে শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে বলে জানান নেতারা। তারা বলেন, শ্রমিকরা এখন ভীষণভাবে হতাশ ও ক্ষুব্ধ। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে বর্তমান বেতনে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে।

ট্যাগ:

বেতন নিয়ে মালিকদের টালবাহানা, রাস্তায় ট্যানারি শ্রমিকরা

আপডেট সময়: ০১:২৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬