
শিমুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন আজ বৃহস্পতিবার ভোর ৪ ঘটিকায় ইন্তেকাল করেছেন। তিনি কয়েকদিন যাবত এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। আজ তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। এসময় শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন বলেন, জয়নাল আবেদীন সাহেবের দীর্ঘ সংগ্রামী রাজনৈতিক জীবন আমাদের জন্য আদর্শ হয়ে থাকবে। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের বিপদে তার সহযোগিতার কথা শিমুলিয়ার মানুষ সারা জীবন স্মরণ করবে। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ আব্দুল মালেক বলেন, আমরা আজকে আমাদের এলাকার একজন প্রিয় রাজনৈতিক অভিভাবককে হারিয়ে গভীরভাবে শোকাহত। শিমুলিয়া ইউনিয়নের বিএনপির রাজনীতিতে তার অবদান ও শিক্ষা চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ বিকেল ৪.৪৫ মিনিটে টেংগুড়ি মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
রিপোর্টারের নাম 










