ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে সড়ক দুর্ঘটনার পর অটো থেকে ৪৯ বোতল মদ উদ্ধার, আটক ১

সাভার বনগাঁও সড়ক দুর্ঘটনার পর একটি অটোরিকশা থেকে ৪৯ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ পারভেজ হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক মো. পারভেজ হোসেন যশোর জেলার বাঘারপাড়া থানার ক্ষেত্রপালা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ মহন মোল্লা ও মাতার নাম রমিছা খাতুন। বর্তমানে তিনি সাভারের গেন্ডা বাহাদুর মার্কেট এলাকায় বসবাস করেন।

 স্থানীয় সূত্রে জানা যায়, সাভারের বনগাঁও এলাকা থেকে গেন্ডার দিকে যাওয়ার পথে কাজীপাড়া ব্রিজের কাছাকাছি এলাকায় একটি অটোরিকশার সঙ্গে একটি হোন্ডার সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর অটোরিকশায় থাকা একটি বস্তা নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা বস্তাটি খুলে দেখেন। এ সময় বস্তার ভেতরে মদের বোতল দেখতে পান তাঁরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি থেকে মদ উদ্ধার করে এবং অটোরিকশায় থাকা পারভেজ হোসেনকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নির্দেশে ভবানীপুর ফাড়ির আইসি মোঃ ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সাদাপুর পুরানবাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানের ধারাবাহিকতায় ওই ব্যক্তিকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ৪৯ বোতল মদ জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, আটক পারভেজ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধার করা মদ কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সাভারের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের বিস্তার ঠেকাতে নিয়মিত অভিযান আরও জোরদার করা প্রয়োজন। পুলিশও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।

ট্যাগ:

সাভারে সড়ক দুর্ঘটনার পর অটো থেকে ৪৯ বোতল মদ উদ্ধার, আটক ১

আপডেট সময়: ০৯:৫৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬