ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন এলাকায় ডিবির অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) এর ধারাবাহিক বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইন ও চোলাই মদ উদ্ধারসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পৃথক অভিযানে মোট ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা, ৪ গ্রাম হেরোইন এবং ১৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল বিকাল ৩টা ৩০ মিনিটে আশুলিয়া থানার কুটুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ বিল্লাল হোসেন (৪২) কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
একই দিন সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সাভারের বক্তারপুর বেঁদেপল্লীতে অভিযান চালিয়ে মোঃ রাখাল মাল (৩০) ও মোঃ আজিত ওরফে কাচু (৩০) কে ১ কেজি গাঁজা এবং ৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৫৭ হাজার টাকা।
অপরদিকে, রাত ৮টা ৫ মিনিটে ধামরাই থানার কাওয়াখোলা এলাকায় অভিযান চালিয়ে মোঃ সামু ওরফে দয়াল ভান্ডারী (৫২) কে ৪ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়, যার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।
এছাড়া, রাত ১১টা ২৫ মিনিটে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী মোঃ এনামুল হকের ফেলে যাওয়া ১৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় আসামী পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক ও অন্যান্য অপরাধে মামলা রয়েছে। পাশাপাশি পলাতক আসামীর বিরুদ্ধেও একাধিক মামলা বিদ্যমান।
গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
ট্যাগ:

আপডেট সময়: ০২:০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬