
ধামরাই উপজেলার কেলিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে শনিবার (২৮ মার্চ ২০২৬) দুপুরে এক সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১২টা ১০ মিনিটে দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ধামরাই ফায়ার স্টেশন।
জানা যায়, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মো. রুবেল (৩৫), মো. ইলিয়াস হোসেন (২৪) ও মো. পারভেজ হোসেন (২৫) গুরুতর আহত হন। তবে এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান-এর নেতৃত্বে একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে তাদেরকে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলটি স্টেশন থেকে প্রায় ১ কিলোমিটার দূরে হওয়ায় দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়। উদ্ধার কাজ শেষে ইউনিটটি দুপুর ১২টা ৫০ মিনিটে স্টেশনে ফিরে আসে।
দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা-হ-১১/১৫১।
আশরাফুল আলম : 










