
আশুলিয়ার উলাইল এলাকায় একটি প্রাইভেটকারে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে ধামসোনা ইউনিয়নের উলাইল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উলাইল গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মো. কায়কোবাদ হোসেন (পিতা: মো. আব্বাস উদ্দিন) অভিযোগ করেন, গভীর রাতে দুর্বৃত্তরা তার বাসার সামনে রাখা ব্যক্তিগত প্রাইভেটকারে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় স্থানীয় জনগণও আগুন নেভাতে সহযোগিতা করেন।
প্রাইভেটকারটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্র-গ ৩৭/৩৩০২ বলে জানা গেছে।
এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে দুষ্কৃতকারীদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নিতে কাজ করছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।
আশরাফুল আলম : 










