মহান ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ধামরাইয়ের প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ে উত্তোলিত জাতীয় পতাকা রাত ১০টার দিকেও উড়তে দেখা গেছে, যা স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের পরও গভীর রাতে বিদ্যালয় প্রাঙ্গণে পতাকাটি উত্তোলিত অবস্থায় দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পতাকাটি উড়তে দেখা গেছে।
জাতীয় পতাকা ব্যবহারের বিধিমালা অনুযায়ী, সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। সূর্যাস্তের পর পতাকা নামিয়ে রাখাই প্রচলিত বিধান। তবে বিশেষ দিবসে অনেক প্রতিষ্ঠান আবেগের বশে পতাকা উত্তোলিত রাখলেও তা নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, জাতীয় প্রতীকের প্রতি সম্মান বজায় রাখতে নির্ধারিত নিয়ম মেনে চলা প্রয়োজন।
আশরাফুল আলম : 










