ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাই পৌর ছাত্রদলের উদ্যোগে পরিছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

  • আশরাফুল আলম
  • আপডেট সময়: ০৪:৫৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • 165
 ধামরাইয়ে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধ এবং পরিচ্ছন্ন, সবুজ–সুন্দর পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে বিশাল পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন ধামরাই পৌর ছাত্রদলের সভাপতি শেখ খোদার নূর রনি এবং সাধারণ সম্পাদক অন্য রহমান হাসান।
‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকা সম্পূর্ণ পরিচ্ছন্ন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে জমে থাকা আবর্জনা অপসারণের পাশাপাশি গাছের চারা রোপণ করা হয়, যা এলাকার সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎কর্মসূচি নিয়ে খোদার নূর রনি বলেন, “ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা অপরিহার্য। স্বাস্থ্যসচেতনতা এবং পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব। আমরা চাই ধামরাইবাসী যেন নিয়মিত নিজেদের আশপাশ পরিচ্ছন্ন রাখেন এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশকে সুন্দর রাখার কাজ চালিয়ে যান।”
‎অন্য রহমান হাসান যোগ করেন, “এ ধরনের সামাজিক ও জনসচেতনতামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা চাই স্থানীয় যুবক ও যুবতীরা এগিয়ে এসে স্বাস্থ্য এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে অংশ নিক।”
‎স্থানীয়রা জানিয়েছেন, ছাত্রদলের এ উদ্যোগ প্রশংসনীয় এবং এটি ধামরাইবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। হাসপাতালে যেসব রোগী ও কর্মচারী রয়েছেন, তারাও পরিষ্কার–পরিচ্ছন্ন পরিবেশে নিরাপদ থাকবেন।
‎কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আশাপ্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান আরও বড়ভাবে ও নিয়মিতভাবে চালানো হবে।
ট্যাগ:

ধামরাই পৌর ছাত্রদলের উদ্যোগে পরিছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

আপডেট সময়: ০৪:৫৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬