ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের মজিদপুর থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

সাভার থানাধীন সাভার বাস স্ট্যান্ড সংলগ্ন ল্যাব জোন হাসপাতালের পূর্ব পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সকালে মজিদপুর ল্যাব জোন হাসপাতালের পিছনে পরিত্যক্ত ডোবা হতে মোঃ আবু কালাম (৩৪) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
নিহতের গলা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পিতা আবু সাঈদ বলেন, আমার ছেলে মুদি দোকান করতো এবং বিদেশে যাওয়ার জন্য জনৈক ব্যক্তিদের নিকট টাকা জমা দিলেও বিদেশে না নিয়ে যাওয়া নিয়ে বিরোধ চলমান ছিলো। এই বিষয়টি নিয়েই তার ছেলে হত্যার শিকার হয়েছে বলে দাবি করেন তিনি। তবে হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে পুলিশের বক্তব্য এখনো পাওয়া যায়নি।
ট্যাগ:

সাভারের মজিদপুর থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময়: ০২:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬