ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সকালে উচ্ছেদ, বিকেলে আবার দখল করে ফুটপাত ও সড়কে দোকান পূর্ণবহাল

সাভারের প্রধান জনবহুল এলাকা সাভার বাজার বাসস্ট্যান্ডে সকালে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান পরিচালনার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও অবৈধভাবে ফুটপাত দখল করে বসেছে অসাধু ব্যবসায়ীরা। এতে করে পথচারীদের চলাচলে মারাত্মক ভোগান্তি তৈরি হয়েছে এবং এলাকায় আবারও সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও ফুটপাত দখল করে রাখা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে বসানো অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় যেন তারা পুনরায় ফুটপাত দখল না করেন।
কিন্তু অভিযানের কয়েক ঘণ্টা না পেরোতেই বিকেলের মধ্যেই আবারও ফুটপাতের ওপর বসে যায় বিভিন্ন ধরনের দোকান। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের অভিযানের তোয়াক্কা না করে আবারও ফুটপাত দখল করে ব্যবসা শুরু করেছে।
স্থানীয় পথচারীরা জানান, সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকা এমনিতেই সব সময় ব্যস্ত থাকে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় মানুষকে বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করতে হয়, এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। একই সঙ্গে যানবাহন চলাচলেও সৃষ্টি হয় মারাত্মক যানজট।
এ বিষয়ে স্থানীয়রা বলছেন, প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা না থাকলে এসব অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। তারা দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে করে সাভার বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখা
ট্যাগ:

আপডেট সময়: ০৪:০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬