ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে জিএমপি’র উদ্ধার করা ৫৮টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) জনগণের নিরাপত্তা ও সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৫৮টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করেন জিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় জিএমপি’র এলআইসি (LIC) শাখা আধুনিক প্রযুক্তির সহায়তায় এসব হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) মোঃ জাহিদ হাসান ভূঞা, পিপিএম (বার)সহ জিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জিএমপি সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন সময়ে হারানো বা চুরি হওয়া মোবাইল ফোনের বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এলআইসি শাখা প্রযুক্তিগত অনুসন্ধান ও বিশেষ তৎপরতা চালায়। এর ফলে দেশের বিভিন্ন এলাকা থেকে ৫৮টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়। পরে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের শনাক্ত করে তাদের হাতে ফোনগুলো ফিরিয়ে দেওয়া হয়।
দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। অনেকেই বলেন, তারা মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় তা ফিরে পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।
জিএমপি কর্মকর্তারা জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে এলআইসি শাখা নিয়মিত কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনগণের সেবায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সবসময় তৎপর থাকবে।
ট্যাগ:

আপডেট সময়: ০৩:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬