ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় পুলিশ নিয়ে দুই চাঁদাবাজকে ধরলেন সালাউদ্দিন বাবু এমপি

আশুলিয়ায় পুলিশ নিয়ে দুই চাঁদাবাজকে ধরলেন ঢাকা – ১৯ আসনের নবনির্বাচিত এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
আশুলিয়া এলাকায় ভূমিদস্যু চাঁদাবাজদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। একাধিক অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে তিনি নিজেই পুলিশ নিয়ে আশুলিয়ার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, স্থানীয় এক ভুক্তভোগী রাজিয়া বেগমের অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার কাঠগড়া এলাকার দূর্গাপুর, আলতাফ নগরসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় আলতাফ নগর এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে রুবেল মন্ডল ও বাবুল হোসেন নামের দুই চাঁদাবাজকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। অভিযানের খবর পেয়ে এলাকায় থাকা কয়েক মাদক ব্যবসায়ী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় সংসদ সদস্যের নির্বাচনী ইশতেহারের ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এলাকায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান শুরু করা হয়েছে।
এ সময় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, চাঁদাবাজদের কোনো দল নেই। সে যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষের ওপর কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানি বরদাস্ত করা হবে না এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এলাকার বাসিন্দাদের যে কোন সমস্যায় তার নিকট অভিযোগ জানানোর জন্য সকল সভা সমাবেশে তার মোবাইল ফোন নম্বর দিয়ে আসছেন এবং ফোন কল রিসিভ করে জনগণের সাথে কথা বলছেন।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার জানান, আটক দুই চাঁদাবাজের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ট্যাগ:

আপডেট সময়: ০৭:১৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬