ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ধামরাই উপজেলার ৫ শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষ

  • আশরাফুল আলম :
  • আপডেট সময়: ১২:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • 86
ঢাকার ধামরাইয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল হইতে বরাদ্দকৃত অর্থ দুঃস্থ ও অসহায় গরিব ৫ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ দুই হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে ধামরাই উপজেলা পরিষদের চত্বর থেকে তাদের এই নগদ অর্থ বিতরণ করা হয়।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ তার নিজ হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিতুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপি সহ-সভাপতি ফরহাদ খান, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম। উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার দুঃস্থ ও গরিব ৫ শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি এবং ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, বর্তমান সরকার মানুষের কল্যাণে নিরলসভাবে করে যাচ্ছে। দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের উন্নয়নের কাজ করছে।
ট্যাগ:

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ধামরাই উপজেলার ৫ শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষ

আপডেট সময়: ১২:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬