ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় বাস কাউন্টারকে অনিয়মের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

 সাভারে যাত্রী ভাড়ার তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দামে টিকিট বিক্রির অভিযোগে দুইটি বাস কাউন্টারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (দুপুরে) সাভারের নবীনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি বাস কাউন্টার ভাড়ার তালিকা প্রকাশ না করেই টিকিট বিক্রি করছিল। অপরদিকে আরেকটি কাউন্টার নির্ধারিত ভাড়ার চার্ট অনুসরণ না করে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করছিল। এ ধরনের অনিয়মের দায়ে উভয় কাউন্টারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় অন্যান্য বাস কাউন্টারগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয়, যাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে উপজেলা প্রশাসন নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করছে। কেউ যাতে বাড়তি ভাড়া আদায় করতে না পারে, সেজন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ঈদ যাত্রা চলাকালীন সময় জুড়ে এ ধরনের নজরদারি কার্যক্রম চলমান থাকবে এবং অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগ:

আপডেট সময়: ০৭:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬