ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কবরস্থানের জমি দখল! আশুলিয়ায় ‘ভূমিদস্যু আজাদ’ এর বিরুদ্ধে মানববন্ধন

সাভারের আশুলিয়ায় কবরস্থানের জন্য কেনা জমি দখলের অভিযোগে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। অভিযোগ উঠেছে, এলাকাবাসীর যৌথ উদ্যোগে ক্রয় করা কবরস্থানের জমি জোরপূর্বক দখল করেছেন স্থানীয় ভূমিদস্যু হিসেবে পরিচিত আজাদ ও তার বাহিনী।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে আশুলিয়ার দুর্গাপুর আলতাফ নগর এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কবরস্থানের জন্য আলতাফ নগরে দুই শতাংশ জমি ক্রয় করা হয়। কিন্তু সম্প্রতি হঠাৎ করে স্থানীয় ভূমিদস্যু আজাদ ও তার লোকজন জোরপূর্বক ওই জমি দখল করে নেয়। এতে করে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন, জমি দখলের প্রতিবাদ করলে উল্টো নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে নিরীহ মানুষের নামে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং কবরস্থানের জমি এলাকাবাসীর কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে ভূমিদস্যু আজাদের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী। এসময় মানববন্ধনের খবর পেয়ে অভিযুক্ত আজাদ ঘটনাস্থলে এলে উপস্থিত জনতার তোপের মুখে তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
ট্যাগ:

আপডেট সময়: ০৮:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬