ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার

সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন।
শুক্রবার (১৩ মার্চ) সকালে তিনি সাভারের স্মৃতিসৌধে পৌঁছান। সকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালকে সাথে নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হন স্পিকার। তারা যৌথভাবে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংসদীয় গণতন্ত্র নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি জানান: বিরোধী দলকে সব বিষয়ে সর্বোচ্চ ছাড় দেওয়া হবে যাতে তারা গঠনমূলকভাবে সরকারের সমালোচনা করতে পারেন। স্পিকারের মতে, একটি শক্তিশালী সংসদ নিশ্চিত করতে সমালোচনার সুযোগ থাকা অপরিহার্য।
সংসদীয় পদের নিরপেক্ষতা বজায় রাখতে এবং গণতন্ত্রের স্বার্থে তিনি ইতোমধ্যে বিএনপি থেকে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেন। দেশে যেন পুনরায় কোনো ধরনের ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে জন্য দেশের সকল রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ট্যাগ:

আপডেট সময়: ০৩:৫৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬