
মোঃ সাঈফ মাহমুদ :-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর ৫১তম ব্যাচের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শারমিন জাহান হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন তার সহপাঠীরা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীসহ নিহতের স্বজনরা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শারমিন জাহানের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
বক্তারা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর এমন নির্মম হত্যাকাণ্ড গোটা ক্যাম্পাসকে শোকাহত ও উদ্বিগ্ন করে তুলেছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে নিহত শারমিনের পরিবারও উপস্থিত ছিলেন। তারা কান্নাজড়িত কণ্ঠে হত্যার সঠিক বিচার দাবি করেন এবং প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা জানিয়েছেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
রিপোর্টারের নাম 










