ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি কর্মী পরিচয়ে বাড়ি দখল নিতে হামলা ভাঙচুর,পরিবারকে প্রাণনাশের হুমকি

 সাভারের হেমায়েতপুরে গভীর রাতে একটি বসতবাড়িতে হামলা চালিয়ে পানির ট্যাংকি ভাঙচুর ও পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, মোসাঃ লায়লা আলী (৩৮) নামের এক নারী খরিদ সূত্রে হেমায়েতপুরের তেতুলঝড়া এলাকায় চতুর্থ তলা একটি ভবনের মালিক হন এবং পরিবার নিয়ে সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। তবে সম্প্রতি স্থানীয় মামলত খান (৪০), রকি খান (২৪) ও জুয়েল (৩৭) নামের তিন ব্যক্তি জোরপূর্বক বাড়িটি দখলের পায়তারা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ তারা বাড়ির সবাই ঘুমিয়ে থাকার সময় বিকট শব্দে ঘুম ভেঙে যায়। পরে ছাদে উঠে দেখা যায়, অভিযুক্তরা পাশের ভবনের ছাদ ব্যবহার করে এসে লোহার হাতুড়ি দিয়ে ভবনের ছাদে থাকা তিনটি ২ হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংকি ভেঙে ফেলে। এতে আনুমানিক ৪৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
এ সময় ভুক্তভোগী নারী কান্নাকাটি ও চিৎকার শুরু করলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে খুন-জখমের হুমকি দিয়ে পাশের ভবনের ছাদ দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে সাভার থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়।এলাকাবাসীর দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে সাভার থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগ:

আপডেট সময়: ০৮:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬