ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ভোরবেলা গ্রীল কেটে বাসায় চুরি, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল লুট

 সাভারের কাজী মোকমাপাড়া এলাকায় ভোরে একটি বাসায় গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা রান্নাঘরের গ্রীল কেটে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
জানা গেছে, সাভার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাজী মোকমাপাড়া এলাকায় অবস্থিত নূর ভিলা নামের বাড়ির তিন তালা ভবনের তৃতীয় তলায় এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ভোরের দিকে অজ্ঞাতনামা চোরেরা রান্নাঘরের গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। পরে তারা ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং চুরির সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ট্যাগ:

আপডেট সময়: ০৩:০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬