ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের বলিয়ারপুরে বাস ওয়ার্কশপে আগুন, পুড়ে গেছে কমপক্ষে ৩টি বাস

ঢাকা–আরিচা মহাসড়কের পাশে সাভারের বলিয়ারপুর এলাকায় অবস্থিত ডিজিটাল বডি বিল্ডার্স বাস ওয়ার্কশপে আগুন লাগার ঘটনায় কমপক্ষে ৩টি বাস পুড়ে গেছে।
বৃহস্পতিবার (তারিখ ১২/০৩/২৬ ইং ) ১১:৪৫ মিনিটে দিকে হঠাৎ করে ওয়ার্কশপে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সেখানে রাখা কয়েকটি বাসে। এতে অন্তত তিনটি বাস সম্পূর্ণভাবে পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বেশ কিছু সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়ার্কশপে চলমান কাজের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা ওয়েল্ডিংয়ের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, আগুন লাগার সময় ওয়ার্কশপে বেশ কয়েকটি বাস মেরামতের কাজ চলছিল। হঠাৎ আগুন দেখতে পেয়ে কর্মচারীরা দ্রুত সরে গেলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
প্রশাসন ও ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ অনুসন্ধান করছে।
ট্যাগ:

আপডেট সময়: ০৪:১৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬