ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাভার্ডভ্যানের পেছনে অপর কাভার্ডভ্যানের ধাক্কায় চালক আহত, দীর্ঘ যানজট

গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে অপর কাভার্ডভ্যানের ধাক্কায় চালক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত চালকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সোমবার সাড়ে ১০ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রাজিব হোসেন বলেন, সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে অপর একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের একটি অংশ দুমড়ে মুচড়ে ভেতরে গিয়ে চালক আটকা পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রাকের সামনের অংশ কেটে আহতাবস্থায় চালককে উদ্ধার করা হয়। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় ওই মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দুর্ঘটনা কবলিত ট্রাক সরিয়ে নিলে ফের যান চলাচল স্বাভাবিক হয়।
ট্যাগ:

আপডেট সময়: ০১:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬