ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে তিন মাসেই ইউএনও বদলি, জনমনে প্রশ্ন

  • আশরাফুল আলম :
  • আপডেট সময়: ০৭:১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • 172
ধামরাই উপজেলায় যোগদানের মাত্র তিন মাসের মধ্যেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মোহাম্মদ সালমান হাবীবকে বদলি করা হয়েছে। হঠাৎ এই বদলিকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত বছরের ৩০ নভেম্বর ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যেই বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম ও অভিযান পরিচালনার মাধ্যমে এলাকায় সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিতি পান।
বিশেষ করে সম্প্রতি অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অভিযান পরিচালনা এবং জড়িতদের বিরুদ্ধে জেল দেওয়ার ঘোষণা দেওয়ার পর তিনি ব্যাপক আলোচনায় আসেন। স্থানীয়দের দাবি, অবৈধ মাটির ব্যবসা বন্ধে তার উদ্যোগকে অনেকেই ইতিবাচকভাবে দেখছিলেন। এরই মধ্যে হঠাৎ তার বদলির নির্দেশ জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
উপজেলা প্রশাসনের পাশাপাশি পৌর প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বও উপজেলা নির্বাহী অফিসার পালন করেন। ফলে এই গুরুত্বপূর্ণ পদে ঘন ঘন বদলি হলে সেবাপ্রার্থীরা নানা ধরনের ভোগান্তিতে পড়েন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সচেতন মহলের মতে, স্বল্প সময়ের মধ্যে বারবার ইউএনও বদলি হলে প্রশাসনিক ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই এমন আকস্মিক বদলির বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা প্রয়োজন বলে তারা মনে করছেন।
ট্যাগ:

ধামরাইয়ে তিন মাসেই ইউএনও বদলি, জনমনে প্রশ্ন

আপডেট সময়: ০৭:১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬