ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হেমায়েতপুরে বিএনপি নেতার নেতৃত্বে ফুটপাত দখল, দিনে লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ

  • আলী রেজা রাজু
  • আপডেট সময়: ০১:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 463
সাভারের হেমায়েতপুর শিল্পাঞ্চল এখন অবৈধ দখল, চাঁদাবাজি ও জুয়ার বোর্ডের দৌরাত্ম্যে সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে।
সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়ক, হেমায়েতপুর বাসস্ট্যান্ড, জয়নাবাড়ি সড়ক, মাদু মার্কেট ওভারব্রিজের সিঁড়ি, হাজী আশরাফ কমপ্লেক্স, মোল্লা মার্কেট, মাওলানা মার্কেট, মক্কা টাওয়ার, ভোলাই চাঁন ও প্রাইম ব্যাংকের সামনের ফুটপাত দখল করে দোকান বসানো ও অবৈধ পার্কিংয়ের মাধ্যমে প্রতিদিন লাখ লাখ টাকা আদায় করা হচ্ছে।
অভিযোগ রয়েছে,এসব কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান। মাঠপর্যায়ে চাঁদা আদায়ের দায়িত্বে রয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী সাদ্দাম হোসেন ও পূর্বে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া মুকুল।
স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, বাসস্ট্যান্ড ও মার্কেট এলাকায় প্রতিটি দোকান থেকে প্রতিদিন ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়। ওভারব্রিজের সিঁড়িতে বসা ছোট দোকানগুলো থেকেও আদায় করা হয় ২০০ টাকা করে। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক সড়কের বাম পাশের কয়েকজন মহাজন ও অস্থায়ী ব্যবসায়ী জানান, প্রতিদিন তাদের কাছ থেকেও ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়। টাকা না দিলে দোকান বসতে দেওয়া হয় না, এমনকি পণ্য সরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
এছাড়া মক্কা টাওয়ার ও প্রাইম ব্যাংকের সামনে প্রকাশ্যে জুয়ার বোর্ড বসানোর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, শ্রমিক, দিনমজুর, সিএনজি ও অটোরিকশাচালকরা সেখানে অর্থ হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন। অভিযোগ রয়েছে, জুয়ার বোর্ড থেকে আদায়কৃত অর্থ প্রভাবশালী মহলের কাছে পৌঁছে যায়।
এক ব্যবসায়ী রমজানকে চাঁদা দাবির জেরে গুলি করার অভিযোগও উঠেছে বিএনপি নেতা মেহেদী হাসানের সহোদর মোশাররফ হোসেন মুশার বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, প্রশাসন মাঝে মাঝে অভিযান পরিচালনা করলেও কয়েক ঘণ্টা পরই আগের চিত্র ফিরে আসে। রাজনৈতিক প্রভাব ও চাঁদার ভাগ-বাটোয়ারার কারণেই স্থায়ী সমাধান মিলছে না বলে তাদের অভিযোগ।
সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন খান নঈম বলেন, “হেমায়েতপুরের অবৈধ ফুটপাত ও মহাসড়ক দখলদারদের উচ্ছেদে আমরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছি।
সাধারণ মানুষের চলাচল নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মেহেদী হাসান বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি বা আমার কোনো কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নই।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “অবৈধ দখল উচ্ছেদে আমাদের অভিযান চলমান রয়েছে। দ্রুত সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
হেমায়েতপুরের ফুটপাত দখল, মহাসড়কে অবৈধ পার্কিং, জুয়ার বোর্ড ও চাঁদাবাজির অভিযোগ—সব মিলিয়ে শিল্পাঞ্চলটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রতিদিনের এই অবৈধ লেনদেন শুধু পথচারী, নারী, শিশু ও শিক্ষার্থীদের চলাচল ব্যাহত করছে না; বরং পুরো এলাকাকে অপরাধ ও অবৈধ অর্থনীতির কেন্দ্রে পরিণত করছে।
ট্যাগ:

হেমায়েতপুরে বিএনপি নেতার নেতৃত্বে ফুটপাত দখল, দিনে লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ

আপডেট সময়: ০১:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬