ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, রাজমিস্ত্রি আটক

আশুলিয়া পল্লীবিদ্যুৎ এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবুল ওরফে বাবু (৪৫) নামের এক রাজমিস্ত্রিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৯ই জুলাই) রাতে আশুলিয়ার ডেন্ডাবর অফিসার হাউজিং সংলগ্ন গ্রামীণ টাওয়ার এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক বাবুল ওরফে বাবু পাবনা জেলার বাসিন্দা। তিনি আশুলিয়ায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে অভিযুক্ত বাবুল ফরিদের বাড়ির এক ভাড়াটিয়া পরিবারের ৭ বছরের শিশুকে ডুবে যাওয়া পারাপারের কথা বলে ডেকে নিয়ে যায়। একা পেয়ে একটি নির্জন কক্ষে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ঘটনাটি জানাজানি হয়। পরে খবর পেয়ে গতকাল রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত বাবুল ওরফে বাবুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগ:

আশুলিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, রাজমিস্ত্রি আটক

আপডেট সময়: ১২:১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬