ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে পৃথক পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা জেলার সাভারে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার (২৫ জুন) রাত ও শুক্রবার (২৬ জুন) ভোরে সাভারের ফুলবাড়িয়া রাজাঘাট ও বলিয়ারপুর এলাকায় অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে ফুলবাড়িয়া রাজাঘাট এলাকা থেকে ছাদেক হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে বলিয়ারপুর এলাকায় পৃথক অভিযানে আব্দুল কাইয়ুম (৪০) ও মুন্না (২৮) নামে আরও দুইজনকে ২৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

উদ্ধারকৃত মোট ৩০০ পিস ইয়াবার ওজন ৩০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে পূর্বে সাতটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি।

ট্যাগ:

আপডেট সময়: ০১:০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬