ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা জেলার আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে সোমবার (২৩ জুন) রাতে আশুলিয়ার গৌরীপুর ও আরফান মার্কেট সংলগ্ন নাভানা ভিলেজ এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে রাত ৯টা ১০ মিনিটে গৌরীপুর এলাকা থেকে হোসনে আরা বেগম (৫৫), শফিউল ওরফে শাফি (৪২) ও রাশেদ (২২) নামে তিনজনকে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

পরে রাত ১১টা ৪৫ মিনিটে আরফান মার্কেট সংলগ্ন নাভানা ভিলেজ এলাকায় অভিযান চালিয়ে আরিফ হোসেন (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত হোসনে আরা বেগমের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা, রাশেদের বিরুদ্ধে একটি মাদক ও একটি অন্যান্য মামলা এবং আরিফ হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি।

ট্যাগ:

আপডেট সময়: ০১:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬