ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার-আশুলিয়ায় ডিবির অভিযান, ভুয়া ডিবি পরিচয়ধারীসহ ৪ জন গ্রেফতার

 ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা ও ছিনতাইকারী চক্রের ২ সদস্যসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
পুলিশ সূত্রে জানা যায়, ১৯ মে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সাভার থানার আগ বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মোঃ মারুফ হোসেন (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।
এরপর রাত ৯টা ৩০ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকায় পৃথক অভিযানে ভুয়া ডিবি পরিচয়ধারী ছিনতাইকারী ও ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ইলিয়াস আহমেদ নিরব (৩২) ও কিরণ চন্দ্র দাস (২৭)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইলিয়াস আহমেদ নিরবের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ মোট ৭টি মামলা রয়েছে।
অপরদিকে একই দিন রাত ১০টা ৪৫ মিনিটে সাভার থানার পুলিশ টাউন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রিনা রানী পার (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, মাদক, প্রতারণা, ছিনতাই ও সংগঠিত অপরাধ দমনে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগ:

আপডেট সময়: ০৬:৪১:১০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬