ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে আগামীকাল সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

ঢাকার ধামরাইয়ে লাইনের তার পরিবর্তন কাজের জন্য আগামীকাল সোমবার (১৮ মে ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। আজ রোববার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধামরাই-১, ৩৩ কেভি লাইনের পুরাতন তার পরিবর্তন কাজের জন্য আগামী ১৮/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ সোমবার সকাল ০৮:০০ ঘটিকা হতে বিকেল ০৫:০০ ঘটিকা পর্যন্ত ভাড়ারিয়া ৩৩ কেভি (একমী) ও ধামরাই উপকেন্দ্রের আওতাধীন বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৮, ৯ ও ১০ নম্বর ফিডারের আওতাভুক্ত সকল এলাকাসহ নিম্নলিখিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে,​ছোট চন্দ্রাইল ও বড়চন্দ্রাইল
​খাত্রা, ছয়বাড়ীয়া ও বাড়ীগাঁও
​বাশাইল, কুল্লা ও জলসীন
​তালতলা, ইসলামপুর ও কুমরাইল
​হাসপাতাল রোড ও নতুন দক্ষিণপাড়া
​ধামরাই থানা কমপ্লেক্স ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
​আমিন মডেল টাউন, বরাতনগর ও বরাত সেন্টার
​ধানসিঁড়ি আবাসিক এলাকা এবং ঢুলিভিটা।
​দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।
ট্যাগ:

ধামরাইয়ে আগামীকাল সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আপডেট সময়: ০৬:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬