
ঢাকার ধামরাইয়ে দৃষ্টিনন্দন হ্যালো বাইক (নতুন আবিষ্কার) ছিনতাইয়ের জন্য যাত্রী বেশে ভাড়া করে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। পথিমধ্যে চালককে বেঁধেআইকন গ্লোবাল প্লাস্টিক রিফাইন্ড কারখানার পেছনে নিয়ে গলায় রশি পেচিয়ে হত্যা চেষ্টা চালায়। তার মরণপণ ধস্তাধস্তি ও গোঙানির শব্দ শুনে পথচারী ও আশপাশে থাকা লোকজন দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সঙ্ঘবদ্ধ ছিনতাইকারীরা পালিয়ে যায়। নিশ্চিত মৃত্যুর কবল থেকে প্রাণে বেঁচে যায় ওই হ্যালো বাইক চালক মো: আরিফুল ইসলাম (আরিফ)। তিনি বালিয়া ইউনিয়নের পশ্চিম সূত্রাপুর এলাকার স্থায়ী বাসিন্দা।ছিনতাইকারীদের একজনের নাম শফিকুল ইসলাম মালু।তার বাড়ি একই এলাকায়।ঘটনাটি ঘটেছে ২৮ এপ্রিল সন্ধ্যা ৬:৩০টার দিকে ঢাকা কাওয়ালীপাড়া-নাগরপুর আঞ্চলিক মহাসড়কের আইকন গ্লোবাল প্লাস্টিক রিফাইন্ড কারখানা এলাকায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার বালিয়া এলাকা থেকে সাটুরিয়ার দরগ্রাম এলাকায় যাওয়ার জন্য কয়েকজন ছিনতাইকারী ওই হ্যালো বাইকটি ভাড়া করে ছিনতাইয়ের উদ্দেশ্যে। পথিমধ্যে ঘটনাস্থলে পৌছালে সংজ্ঞবদ্ধ ছিনতাইকারী চক্র ওই চালককে বেধে ওই কারখানার পেছনে নিয়ে যায়। এরপর তাকে গলায় রশি পেচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টা চালানো হয়।
এ বিষয়ে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ওই তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) মো: ইলিয়াস আলী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী হ্যালো বাইক চালক আরিফুল ইসলাম ওই ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আশরাফুল আলম : 








