দেশের জনপ্রিয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ধামরাই উপজেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে যোগ দিয়েছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান। অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী এই সংগঠনের কার্যনির্বাহী কমিটিতে তার এই অন্তর্ভুক্তি স্থানীয় পর্যায়ে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।
নিসচার স্থানীয় নেতারা মনে করছেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসনের সহযোগিতা অপরিহার্য। একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা সংগঠনের সাথে যুক্ত থাকায় এখন থেকে জনসচেতনতামূলক কর্মসূচিগুলো আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে পালন করা সম্ভব হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসি নাজমুল হুদা খানের পেশাদারিত্ব এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধামরাইয়ের সড়কগুলোকে নিরাপদ করার লক্ষে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। স্থানীয় সচেতন মহলের মতে, পুলিশ ও সাধারণ জনগণের এই মেলবন্ধন সড়ক দুর্ঘটনা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে,নিসচার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হওয়ায় ওসি নাজমুল হুদা খানকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও স্থানীয় সুধী সমাজ। ভবিষ্যতে পুলিশ এবং নিসচা যৌথভাবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক ক্যাম্পেইন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।
আশরাফুল আলম : 







