ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে ৫ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের হানা, ৩০ লাখ টাকা জরিমানা

 ধামরাইয়ে পরিবেশ দূষণবিরোধী বিশেষ অভিযানে ৫টি ইটভাটাকে ৩০ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (২৭ এপ্রিল) উপজেলার সুতিপাড়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
​পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে অভিযানে পাঁচটি ইটভাটায় সমহারে জরিমানা করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে ৬ লক্ষ টাকা করে মোট ৩০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো:​মেসার্স মোহাম্মদ আলী ব্রিক্স,মেসার্স জে এন ব্রিক্স,​মেসার্স আই এন ব্রিক্স-০১,​মেসার্স আর এস ব্রিক্স,​মেসার্স এস এন বি ব্রিক্স
​এই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। অভিযানে প্রসিকিউটর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছাঃ জেসমিন আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের পরিদর্শক এস. এম. মনজুর-উল-আলম।
​অভিযান চলাকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন,বাংলাদেশ পুলিশের একটি চৌকস বহর,এক প্লাটুন র্যাব (RAB),ফায়ার সার্ভিসের একটি বিশেষ দল।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকার বায়ুদূষণ রোধে এবং লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা বন্ধে এই অভিযান একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। জনস্বাস্থ্যের হুমকি মোকাবিলায় আগামী দিনগুলোতেও এ ধরণের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।
ট্যাগ:

আপডেট সময়: ১২:৫২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬