ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান, ৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

  • আশরাফুল আলম
  • আপডেট সময়: ১১:৫৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • 113
ধামরাইয়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার সানোড়া ইউনিয়নের দেওনাই এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। প্রশাসনের টিম দেওনাই এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মজুতকৃত এই ডিজেল উদ্ধার করে। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের কাউকে সেখানে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
​জব্দকৃত ৬০০ লিটার ডিজেল বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। নিয়ম অনুযায়ী, উদ্ধারকৃত এই জ্বালানি তেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি জানান, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা তেলের মজুতের সত্যতা পাই। যদিও ঘটনাস্থলে মালিককে পাওয়া যায়নি, তবে তেল জব্দ করা হয়েছে। এই অর্থ আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হবে। জনস্বার্থে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
​উল্লেখ্য যে, বাজারে কৃত্রিম সংকট রোধ এবং তেলের নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে ধামরাই প্রশাসনের এমন তৎপরতা স্থানীয় মহলে বেশ প্রশংসিত হচ্ছে।
ট্যাগ:

ধামরাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান, ৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

আপডেট সময়: ১১:৫৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬