ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার আশুলিয়া এলাকায় ভোররাতে পরিচালিত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর-এর বিশেষ অভিযানে ১০০ পুরিয়া হেরোইনসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন টি.এস পাম্প সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ পারভেজ হোসেন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি আশুলিয়া এলাকার কাঁইচা বাড়ি বটতলা এলাকার বাসিন্দা।
অভিযানকালে তার কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগ:

আপডেট সময়: ০৬:৫৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬