
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য গ্যাস লাইন স্থানান্তর শুরু করেছে তিতাস গ্যাস। এ কারণে সাভার ও আশুলিয়ার বেশিরভাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
আজ সকাল ৮টা থেকে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ে পাইপলাইন স্থানান্তর ও ইন্টারলিংকিং কাজ চলবে।
সাভার পৌরসভার বিভিন্ন এলাকা ও আশুলিয়ার বাইপাইল, নবীনগর-চন্দ্রা, ঢাকা ইপিজেড, শ্রীপুরসহ আশেপাশের ১৫টির বেশি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কাজ শেষে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।
রাউফুর রহমান পরাগ : 










