ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়া থেকে গাঁজা, চোলাই মদ, ইয়াবা ও মোটরসাইকেলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 ঢাকা জেলার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) পৃথক দুটি অভিযানে গাঁজা, চোলাই মদ, ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৫ হাজার ৩০০ টাকা।
পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১২টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট ডিউটি চলাকালে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ইউসুফ আলী (৪৫) ও তার স্ত্রী মোসাঃ শিল্পী বেগম (৪০) কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা। একই অভিযানে মোঃ আরিফ হোসেন রাজু (২৬) কে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ২০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।
পরবর্তীতে একই দিন ভোর ৪টা ৪৫ মিনিটে আশুলিয়া থানাধীন নরসিংহপুর লালপাহাড় সিটি এলাকায় আরেকটি পৃথক অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স। এসময় বিদ্যুৎ সরকার (৪০) কে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার ৩০০ টাকা।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত ইউসুফ আলীর বিরুদ্ধে পূর্বে ৫টি এবং বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে ৫টি মাদক মামলাসহ অন্যান্য মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে আশুলিয়া ও আশপাশের এলাকায় বিক্রয় করে আসছিল বলে জানা গেছে।
ডিবি সূত্রে আরও জানা যায়, মাদক ব্যবসায়ীরা দ্রুত স্থান পরিবর্তনের সুবিধার্থে মোটরসাইকেল ব্যবহার করত এবং বিভিন্ন কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানোর চেষ্টা করত। তবে ধারাবাহিক নজরদারি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
ট্যাগ:

আপডেট সময়: ১০:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬