ঢাকা ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই : সুলতান সালাউদ্দিন টুকু

শ্রমিকদের জন্য মজুরি কমিশন ইতিমধ্যে গঠিত হয়েছে এখন আর আন্দোলন করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ মঙ্গলবার সকালে সাভার উপজেলা পরিষদে গার্মেন্টসে অস্থিরতা নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন্তব্য করেন।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে তারা এই আন্দোলনে সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে অবৈধভাবে আন্দোলন করার জন্য।

এছাড়া ঢাকা জেলা প্রশাসক মিস ফরিদা খানম বলেছেন, সাভার আশুলিয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে ম্যাজিস্ট্রেট কাজ করে যাচ্ছে। এসময় স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু উপস্থিত ছিলেন।

ট্যাগ:

আপডেট সময়: ০২:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬