ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলঝোড়া ইউনিয়নকে কেরানীগঞ্জ উপজেলার আওতায় নেওয়ার চেষ্টা, ক্ষুব্ধ এলাকাবাসী

তেঁতুলঝোড়া ইউনিয়নকে কেরানীগঞ্জ উপজেলার আওতায় নেওয়া নিঃসন্দেহে ভুল সিদ্ধান্ত হবে বলে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।  এলাকাবাসী জানান, যদি এ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়, তাহলে তেঁতুলঝোড়া ইউনিয়নের জনগণ নিম্নোক্ত সমস্যার সম্মুখীন হবে।

১. থানা পরিবর্তনঃ তেঁতুলঝোড়া ইউনিয়ন (ট্যানারি পুলিশ ফাঁড়ি) কেরানীগঞ্জ মডেল থানার আওতায় যেতে পারে।

২. উপজেলা নির্বাচন অফিস কেরানীগঞ্জে হবে। ফলে ভোটার আইডি কার্ডের নাম সংশোধন, নতুন ভোটার আইডি কার্ড বানাতে কেরানীগঞ্জে যেতে হবে।

৩. উপজেলা ভূমি অফিস (এসি ল্যান্ড কার্যালয়) কেরানীগঞ্জে হবে। ফলে জমির নামজারি (খারিজ) এবং জমির রেকর্ডজনিত কাজের জন্য সাভার (গেন্ডা) অফিসের বদলে কেরানীগঞ্জ যাওয়া লাগবে।

৪. সাব-রেজিস্ট্রি অফিস পরিবর্তিত হতে পারে। ফলে জমির ক্রয়-বিক্রয়ের দলিল করতে কেরানীগঞ্জ যাওয়া লাগবে।

৫. স্বশরীরে সব ভোটারকে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে নিজের ভোটার আইডি কার্ড সংশোধন করে “সাভার উপজেলা” বদল করে “কেরানীগঞ্জ উপজেলা” লিখতে হবে।

৬. কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে অত্র ইউনিয়ন পরিচালিত হবে।

৭. উপজেলা সরকারি হাসপাতাল কেরানীগঞ্জে হবে।

৮. উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সমস্যার সমাধান চেয়ে চিঠি লিখতে বা সাক্ষাৎ করতে কেরানীগঞ্জ যাওয়া লাগবে।

৯. অত্র ইউনিয়নের রাস্তাঘাট এবং অন্য অবকাঠামোগত উন্নয়নের আংশিক ব্যয় আসবে কেরানীগঞ্জ উপজেলা থেকে।

১০. উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বা প্রাথমিক শিক্ষা অফিসের প্রশাসনিক কাজ কেরানীগঞ্জে হবে।

১১. উপজেলা সমাজসেবা অফিস কেরানীগঞ্জে হবে। ফলে ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি সেখান থেকেই প্রদান করা হবে।

১২. উপজেলা প্রাণিসম্পদ ও মৎস্য অফিসের সেবার জন্য কেরানীগঞ্জ যাওয়া লাগবে।

১৩. উপজেলা কৃষি অফিস কেরানীগঞ্জে যাবে। ফলে বিনামূল্যে বীজ বিতরণ, কৃষক প্রশিক্ষণ এবং এককালীন টাকা প্রদান, কৃষি পরামর্শ সেখান থেকেই প্রদান হবে।

১৪. মহিলা বিষয়ক অফিস কেরানীগঞ্জে হবে। ফলে বিনামূল্যে প্রশিক্ষণ ও সহায়তা সেখানেই হবে।

১৫. যুব উন্নয়ন অধিদপ্তর কেরানীগঞ্জে হবে। ফলে প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম সেখানেই।

ট্যাগ:

আপডেট সময়: ১২:১৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬