ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের জলবদ্ধতা নিরাসনে নতুন সড়ক ও ড্রেন নির্মাণের নির্দেশ দিলেন সালাউদ্দিন বাবু এমপি

সাভারের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যোগাযোগ সংকট নিরসনে মাঠপর্যায়ে পরিদর্শন করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। শুক্রবার তিনি সাভারের নামা বাজার কাঠপট্টি এলাকা পরিদর্শন করে মাদ্রাসা রোড, দক্ষিণ পাড়া থেকে বংশী নদী পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নতুন একটি সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তিনি এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ, যান চলাচলে বিঘ্ন এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

এ সময় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, “সাভারের প্রতিটি এলাকার উন্নয়ন নিশ্চিত করতে সরকার ও জনপ্রতিনিধিরা একযোগে কাজ করছে। জনগণের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর ও টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মাদ্রাসা রোড থেকে বংশী নদী পর্যন্ত আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং নতুন সড়ক নির্মিত হলে এলাকার জলাবদ্ধতা কমবে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।”

স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে এ অঞ্চলে পর্যাপ্ত ড্রেনেজ সুবিধার অভাবে সামান্য বৃষ্টিতেই সড়ক ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হয়। নতুন ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার চিত্র পাল্টে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

এলাকাবাসী সংসদ সদস্যের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে অভিহিত করে দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ:
জনপ্রিয় পোস্ট

সাভারের জলবদ্ধতা নিরাসনে নতুন সড়ক ও ড্রেন নির্মাণের নির্দেশ দিলেন সালাউদ্দিন বাবু এমপি

আপডেট সময়: ০৭:০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬