ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ার ইসলামনগর বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত

সাভারের আশুলিয়া ইসলাম নগর বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে সাধারণ সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ইসলাম নগর বাজার কমিটির সভাপতি কামরুল হাসান তৌফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু। অনুষ্ঠান উদ্বোধন করেন, পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসলাম নগর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হোসাইন তালুকদার।

এছাড়াও বাজারের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। সাধারণ সভায় বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সোবহান বলেন, ব্যবসায়ীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাজারের উন্নয়ন সম্ভব। তারা ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাজারের পরিবেশ আরও উন্নত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, পাথালিয়া ইউনিয়নে মাদকের আখড়া থাকবে না। মাদককে আমরা নির্মূল করেই ছাড়বো। যদি আগামী ৫ বছরে মাদক নির্মূল করতে না পারি, তাহলে আপনারা ধরে নিবেন মাদকের সাথে আমরাই জড়িত ছিলাম।

পরে বার্ষিক বনভোজন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেন। এ সময় ব্যবসায়ীদের মধ্যে আনন্দ-উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

আয়োজকরা জানান, ব্যবসায়ীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এ ধরনের আয়োজন করা হয়ে থাকে।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও ব্যবসায়ীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগ:

আপডেট সময়: ০৪:৩৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬