ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

আশুলিয়ায় ৬ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে।  ঘটনার পর থেকে ধর্ষক বিদেশ সরকার (৫৫) পলাতক রয়েছে।

‎শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আশুলিয়া থানার এসআই এইচএম ইমন বিষয়টি নিশ্চিত করেন। এরআগে, বুধবার দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের লালারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

‎অভিযুক্ত বিদেশ সরকার লালারটেক এলাকার মৃত বাবু লাল সরকারের ছেলে৷ সে তামা-কাশার দোকানে কাজ করে। পাশাপাশি বাংলা মদ বানিয়ে বিক্রি করে বলেও জানায় স্থানীয়রা।

‎ভুক্তভোগী ওই শিশুর বাবা জানান, বুধবার দুপুর দুইটা-আড়াইটার দিকে বাচ্চাদের সাথে খেলাধূলা করছিল ওই শিশু। এসময় কৌশলে বিদেশ সরকার স্থানীয় রনজিৎ সরকারের বাড়ির একটি কক্ষে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক শিশুটি ধর্ষণ করে।

‎পরের দিন দুপুরে বিষয়টি ওই শিশুর বাবা জানতে পেরে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের সাথে আলোচনা করে। পরে স্থানীয় মাতব্বররা বিষয়টি শনিবার (২১ জুন) বসে মীমাংসা করে দিবে বলে আশ্বাস দেয়।

‎কিন্তু শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এলাকার কিছু যুবকরা ওই ধর্ষককে পিটুনী দিলে সে কৌশলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে রাতেই আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত শুরু করেন।

‎আশুলিয়া থানার উপ-পরিদর্শক এইচ এম ইমন জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে তবন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ:

আশুলিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

আপডেট সময়: ১২:৪৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬