ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় ছাগল ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ

আশুলিয়ায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে রুপবান বেগম (৪৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনার পর থেকে অভিযুক্ত আলিয়া সরকার (৫৫) পলাতক রয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করেন। এরআগে, শুক্রবার দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যায়।
নিহত রূপবান বেগম আশুলিয়ার তাজপুর এলাকার জয়নাল সরকারের স্ত্রী এবং অভিযুক্ত আলিয়া সরকার ওই এলাকার মৃত সুলতান সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে রুপবান বেগমের একটি ছাগল আলিয়া সরকারে উঠানে ঘাস খেতে যায়। এসময় আলিয়া সরকার ছাগলটিকে কুপিয়ে হত্যা করে। পরে ছাগলের বিষয়ে জানতে আলিয়া সরকারকে জিজ্ঞাসা করতে যায় রুপবান। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আলিয়া সরকারের হাতে থাকা দাড়ালো ‘দা’ দিয়ে রুপবানের পায়ে কুপ দিয়ে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান তিনি।
এরপরে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলামের সঙ্গে করা হলে তিনি জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় ঘটনার দিনই মামলা নেওয়া হয়েছে। পরে গতকাল চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। ময়ণা তদন্তের জন্য লাশ ঢামেকের মর্গে পাঠানো হয়েছে শাহাবাগ থানার মাধ্যমে।
ঘটনার পর থেকে আসামী পলাতক রয়েছে। তবে আসামী গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ট্যাগ:

আপডেট সময়: ০৭:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬