ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে অবৈধভাবে টায়ার পুড়িয়ে তেল উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা

ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ক্ষতিকর পদ্ধতিতে তেল উৎপাদনের দায়ে একটি রিসাইকেলিং কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে কারখানাটির যন্ত্রাংশ ধ্বংস করার পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
​বুধবার (১৩ মে) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ১৫ মিনিট পর্যন্ত ধামরাই উপজেলার ভারারিয়া ইউনিয়নের মারুমঢালী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
​তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো প্রকার বৈধ অনুমতি ছাড়াই পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ‘পাইরোলাইসিস’ পদ্ধতিতে অপরিশোধিত তেল উৎপাদন করছিল। এই প্রক্রিয়াটি বায়ুমণ্ডল ও স্থানীয় পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আইন অমান্য করে কার্যক্রম পরিচালনার দায়ে,​কারখানাটির কার্যক্রম তাৎক্ষণিক বন্ধ করতে ভ্যাকুয়াম সিস্টেম ভেঙে দেওয়া হয়।​পরিবেশগত ক্ষতির অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
​অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় ধামরাই থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি বিশেষ দল উপস্থিত ছিল। ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার জানান, পরিবেশ রক্ষায় অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
​সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, অভিযান চলাকালীন এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল।
ট্যাগ:

আপডেট সময়: ০৫:৫১:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬