
ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৯ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
পুলিশ সূত্রে জানা যায়, ৭ মে দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে আশুলিয়া থানার বুড়িরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মোঃ রিয়াজ উদ্দিন (৩৮), সাবু সরকার (৩১), মোঃ মালেক পাঠান (৪৭), মোঃ মাসুম হোসেন (২৩) ও মোঃ রফিক (২৫)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা এবং গাঁজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
এর আগে ৬ মে রাত ১০টা ৩০ মিনিটে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ জহিরুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
একই দিন রাত ৯টা ৩০ মিনিটে ধামরাই থানার কাওয়াখোলা এলাকায় অভিযান চালিয়ে মোঃ রতন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এছাড়া সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাভার মডেল থানার উত্তর কলমা এলাকায় অভিযান চালিয়ে মোসাঃ মল্লিকা আক্তার ওরফে মলিনা (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।
পরবর্তীতে রাত ১১টা ৪৫ মিনিটে সাভার মডেল থানার শ্যামপুর এলাকায় পৃথক অভিযানে আবারও মোঃ জহিরুল ইসলামকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয় বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে ১০টি, সাবু সরকারের বিরুদ্ধে ১টি, মালেক পাঠানের বিরুদ্ধে ১টি এবং রতন মিয়ার বিরুদ্ধে ১টি মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, মাদক নির্মূলে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ রবিউল ইসলাম সিয়াম : 










