ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাড়া নিয়ে তর্কের জেরে শিক্ষার্থীকে পিটিয়ে আহত, ১১ সেলফি বাস আটক

ধামরাইয়ে চলন্ত বাস থেকে শিক্ষার্থীদের মারধর করার অভিযোগে ১১ টি সেলফি গাড়ি আটক করেছে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীরা।
বুধবার বিকেলে সাভার সরকারি কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসের ভেতরে গাড়ি আটকে রেখেছে
গুরুতর আহত হয়েছে ইমন নামে এক শিক্ষার্থী৷ সে সাভার সরকারি কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। এছাড়াও আরও কয়েকজন ছাত্র আহত হয়েছে ।
সাভার কলেজের চতুর্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ৪র্থ বছরের ফাইনাল পরীক্ষা চলছে। সাভার সরকারি কলেজের পরীক্ষা ধামরাই কলেজে নেওয়া হয় । আজ দুপুরে পরীক্ষা দেওয়ার জন্য ইমনসহ আরও শিক্ষার্থীরা সেলফি বাসে করে সাভার থেকে ধামরাই চাচ্ছিল। এসময় বাস ভাড়া নিয়ে বাসের কন্ট্রেকটারের সঙ্গে ছাত্রদের তর্কের সৃষ্টি হয়। এর এক পর্যায়ে বাসের কন্ট্রেকটর ইমনসহ আরও ৩/৪ জন ছাত্রকে মারধর করে চলন্ত বাস থেকে ফেলে দেয়। পরে অন্য শিক্ষার্থীরা ইমনসহ আরও শিক্ষার্থীদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।
সাভার সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ মোল্লা বলেন, কয়েক জন ছাত্রকে স্টুডেন্ট ভাড়া নিয়ে তর্কের জেরে মারধর করে। পরে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে একজন শিক্ষার্থীর অবস্থা গুরুত্ব। এঘটনায় কলেজের ছাত্ররা ১১ টি সেলফি বাস আটক করেছে। তবে আমরা সমাধানের চেষ্টা করছি বলে জানান তিনি।
ট্যাগ:

আপডেট সময়: ০৮:৩৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬