
ঢাকা জেলার আশুলিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর-এর বিশেষ অভিযানে ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মোঃ রুবেল হাওলাদার (৩২) ও মোঃ হিমেল সিকদার রাজা (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার ৪০০ টাকা।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ রবিউল ইসলাম সিয়াম : 










