ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের ধসে পড়া রানা প্লাজার ১৩ বছর পূর্তি আগামীকাল

সাভারে ধ্বসে পড়া রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছর পূর্তি আগামীকাল । এ উপলক্ষে ১৪ বছরে পদার্পণ উপলক্ষে ধ্বংসে পড়া রানা প্লাজার সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রানা প্লাজার সামনে এসব কর্মসূচীর আয়োজন করেন রানা প্লাজায় আহত, নিহত, শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটি ও ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তাজরীন গার্মেন্টসে নিহত, আহত, শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটি। এতে ধ্বংসে পড়া রানা প্লাজা ও আশুলিয়ায় আগুনে পুড়ে যাওয়া তাজরীন গার্মেন্টসের নিহত শ্রমিকদের পরিবার ও আহতরা, শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। এসময় শ্রমিকরা শ্রমিক হত্যার জন্য রানা প্লাজার মালিক সোহেল রানা ও তাজরীন গার্মেন্টসের মালিক দেলোয়ার হোসেনসহ দায়ী ব্যক্তিদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পরে সেখানে নিহত শ্রমিকদের স্বরণে অস্থায়ী শহীদ বেদীতে মোমবাতি প্রজ্বলন করা হয়।উল্লেখ্য ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে ১১’শ ৩৮ জন মারা যায়। এসময় আহত হয় আর‌ও অনেক শ্রমিক। এছাড়া আশুলিয়ায় নিশ্চিতপুর এলাকায় তাজরীন গার্মেন্টসে ২০১২ সালের ২৪ নভেম্বর আগুন ১’শ ১৪ জন শ্রমিক মারা যায়। এসময় আহত হয় আর‌ও অনেকে।
ট্যাগ:

সাভারের ধসে পড়া রানা প্লাজার ১৩ বছর পূর্তি আগামীকাল

আপডেট সময়: ০৭:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬