ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকই সরকারের মূল ভিত্তি : আমান উল্লাহ আমান

 ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, কৃষকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি এবং সরকারের মূল ভিত্তি। তিনি বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
বুধবার দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় ঢাকা-২ আসনের অন্তর্গত ভাকুর্তা, আমিনবাজার ও তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রায় ৬০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফসী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, বর্তমান সরকার নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে এবং কৃষকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণের মাধ্যমে চলতি মৌসুমে আউশ ধানের আবাদ বৃদ্ধিতে সহায়তা করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
ট্যাগ:

কৃষকই সরকারের মূল ভিত্তি : আমান উল্লাহ আমান

আপডেট সময়: ০৯:৫৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬