ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে প্রশাসনের অভিযান, ভেকু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

  • আশরাফুল আলম :
  • আপডেট সময়: ০৯:৫১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • 99
 ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাওনার বিলে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্রের মাধ্যমে বিলে অবাধে মাটি কেটে বিক্রির অভিযোগে এ অভিযান চালানো হয়।
ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. রিদওয়ান আহমেদ রাফি,নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে একটি ভেকু (এক্সকাভেটর) জব্দ করা হয়। এসময় মাটির লীক মালিক মো: বাবুকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে প্রশাসন দেখতে পায়, কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়াই বিলে ব্যাপক আকারে মাটি কাটা হচ্ছিল, যা সরাসরি পরিবেশ ও কৃষিজমির জন্য হুমকি। এতে বিলের স্বাভাবিক পানি ধারণক্ষমতা নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের ফসলি জমি ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। এতে করে পরিবেশের মারাত্মক ক্ষতি হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আগে তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. রিদওয়ান আহমেদ রাফি,জানান, অবৈধভাবে মাটি কাটা কোনোভাবেই সহ্য করা হবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের এই অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে আরও জোরালো পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।
ট্যাগ:

ধামরাইয়ে প্রশাসনের অভিযান, ভেকু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময়: ০৯:৫১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬