
আজ ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য, (সাভার-আশুলিয়া) ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর জন্মদিন। এই আনন্দঘন দিনে বিভিন্ন সংগঠন ও নেতাকর্মীদের পক্ষ থেকে তাঁর প্রতি জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অফুরন্ত ভালোবাসা।
দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড, উন্নয়ন পরিকল্পনা এবং সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে তিনি সাভার-আশুলিয়ার মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়নে তাঁর আন্তরিক প্রচেষ্টা এলাকাবাসীর কাছে প্রশংসিত।
জন্মদিন উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের জনগণ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছার বন্যায় ভাসছেন এই জনপ্রিয় জননেতা।
সাভারের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম প্রতিদিনের সাভার এর পরিবারের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মোঃ রবিউল ইসলাম সিয়াম 












