ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার-আশুলিয়ায় পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পুরিয়া ও ৫ গ্রাম হেরোইনসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে সোমবার (২৯ জুন) রাতে অভিযানগুলো পরিচালিত হয়।

প্রথম অভিযানে সাভার মডেল থানার সিএন্ডবি মোড় এলাকা থেকে আনোয়ার হোসেন ওরফে রাসেল মন্ডল (৪২)কে ১৫০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের ওজন ১৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।

পরে আশুলিয়ার নবীনগর সেনা শপিং সেন্টারের পেছনের এলাকায় পৃথক অভিযানে উজ্জল (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন ওরফে রাসেল মন্ডলের বিরুদ্ধে পূর্বে দুটি এবং উজ্জলের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি।

ট্যাগ:

আপডেট সময়: ০২:৪৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬